জবাবদিহির শাসন না থাকায় নির্বাচন ঝুঁকিতে: টিআইবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জবাবদিহির শাসন না থাকায় নির্বাচন ঝুঁকিতে: টিআইবি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
জবাবদিহির শাসন না থাকায় নির্বাচন ঝুঁকিতে: টিআইবি ছবির ক্যাপশন:
ad728

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তার মতে, রাজনৈতিক দলগুলোর অনীহা এবং আমলাতান্ত্রিক চাপের কারণে জুলাই সনদের মূল লক্ষ্য বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে।

সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, জুলাই আন্দোলনের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্র কোনো বাস্তব শিক্ষা গ্রহণ করেনি। ঐকমত্য কমিশনের কার্যক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত রাজনৈতিক দল ও আমলাতন্ত্রের বক্তব্য ছিল—সরকারের ‘হাত-পা বেঁধে দেওয়া যাবে না’। ফলে জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় চেক অ্যান্ড ব্যালান্স প্রতিষ্ঠার প্রচেষ্টা প্রতিটি পর্যায়েই বাধাগ্রস্ত হয়েছে।

ভোটের মাঠে দলবদ্ধ সহিংসতা বা ‘মব’ সংস্কৃতির আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে মব সংস্কৃতির উৎপত্তি সরকারের ভেতর থেকেই হয়েছে। এমনকি সরকারের পরিচালন কেন্দ্র সচিবালয় থেকেও এর উৎস দেখা যায়। সরকারের পক্ষ থেকে মবকে ক্ষমতায়িত করার ফলে শাসনের নৈতিক ভিত্তি দুর্বল হয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে নির্বাচনে মব বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন।

গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়কালে বিচার, সংস্কার, নির্বাচন, রাষ্ট্র পরিচালনা, অনিয়ম-দুর্নীতি ও অংশীজনদের ভূমিকা নিয়ে এই গবেষণা পরিচালিত হয়েছে। এতে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, জুলাইযোদ্ধাদের স্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ এবং রাষ্ট্র সংস্কারসহ মোট ১৮টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের অগ্রগতি ও ঘাটতি বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক ও কৌঁসুলিদের নিয়োগ নিয়েও বিতর্ক রয়েছে। পাশাপাশি গুমসহ মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও বিচার কার্যক্রমে র‍্যাব বিলুপ্তি এবং গোয়েন্দা সংস্থার সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নে সরকার নেতিবাচক অবস্থান নিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে শীতার্ত মানুষের পাশে বিজিবি, পাঁচ শতাধিক কম্বল বি

কুড়িগ্রামে শীতার্ত মানুষের পাশে বিজিবি, পাঁচ শতাধিক কম্বল বি