সংসদে সময় বণ্টনে নজিরবিহীন বৈষম্য করা হচ্ছে : জামায়াত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সংসদে সময় বণ্টনে নজিরবিহীন বৈষম্য করা হচ্ছে : জামায়াত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
সংসদে সময় বণ্টনে নজিরবিহীন বৈষম্য করা হচ্ছে : জামায়াত ছবির ক্যাপশন:

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে বৈষম্যের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের সময় কমিয়ে দেওয়া হলেও সরকারদলীয় সদস্যদের, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) সংসদ ভবন চত্বরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেন, রবিবারের সংসদ অধিবেশনে বিরোধী দলের সদস্যদের বক্তব্যের নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট করে কমিয়ে দেওয়া হয়। ফলে সেদিন তাদের মাত্র তিনজন সদস্য বক্তব্য রাখার সুযোগ পান।

অন্যদিকে, তার দাবি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত ৪০ মিনিটের পরিবর্তে এক ঘণ্টারও বেশি সময় বক্তব্য দেন। এছাড়া রাত ১০টার পরও সরকারদলীয় সদস্যদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী সমঝোতার পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি।

বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও আপত্তি জানায় দলটি। নাজিবুর রহমানের অভিযোগ, কার্যপ্রণালী বিধির ৭৭ বিধি অনুসরণ না করেই সংসদে বিভিন্ন বিল উত্থাপন করা হচ্ছে। এতে সংসদ সদস্যরা বিল পর্যালোচনা বা আপত্তি জানানোর জন্য প্রয়োজনীয় সময় ও কাগজপত্র পাচ্ছেন না বলে তিনি দাবি করেন।

এছাড়া পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের সিনিয়র সদস্য শাহজাহান চৌধুরীকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় প্রতিবাদস্বরূপ তারা সংসদ থেকে ওয়াকআউট করেন বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, সংসদে সময় ব্যবস্থাপনায় এমন ঘটনা দেশের পার্লামেন্টের ইতিহাসে নজিরবিহীন। জনগণের প্রতিনিধি হিসেবে বিরোধী দলের সদস্যদের জনগণের কথা সংসদে তুলে ধরার সুযোগ নিশ্চিত করা উচিত বলে দলটির মত। সেই সুযোগ বাধাগ্রস্ত হলে সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাষ্ট্রব্যবস্থা: চরমোনাই

সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাষ্ট্রব্যবস্থা: চরমোনাই