ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ ছবির ক্যাপশন:

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) ডিএনসিসি থেকে পাঠানো এক বার্তায় এ অভিযোগ জানানো হয়।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, সকালে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার জবাবদিহি দাবি করলে একটি কারখানা থেকে বেরিয়ে আসা একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ডিএনসিসির ভেরিফায়েড ফেসবুক পেজেও একটি পোস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়, প্রশাসক ও সংসদ সদস্যের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তবে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন গণমাধ্যমকে জানান, হামলার ঘটনায় প্রশাসক বা স্থানীয় সংসদ সদস্য কেউই আহত হননি। তিনি বলেন, পরিস্থিতি শান্ত করতে এবং ঘটনার সমাধানে তারা ঘটনাস্থলে গেলে স্থানীয়দের একটি অংশ তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

ঘটনার পর ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে হাসপাতালে যান। সেখানে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

উত্তরখানের সংঘর্ষের ঘটনায় কী কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত ফেরেশতার দল নয়, ভুলত্রুটি স্বীকার শফিকুর রহমানের

জামায়াত ফেরেশতার দল নয়, ভুলত্রুটি স্বীকার শফিকুর রহমানের