প্রেম, বিয়ে, দ্বন্দ্বের পর হত্যা—যাবজ্জীবন পেলেন দ্বিতীয় স্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রেম, বিয়ে, দ্বন্দ্বের পর হত্যা—যাবজ্জীবন পেলেন দ্বিতীয় স্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
প্রেম, বিয়ে, দ্বন্দ্বের পর হত্যা—যাবজ্জীবন পেলেন দ্বিতীয় স্ত্রী ছবির ক্যাপশন:

ময়মনসিংহে ২০১৯ সালের আলোচিত স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযুক্ত ইতির ভাই দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, নিহত শফিকুল ইসলাম শপু প্রথমে মাহমুদা আক্তার ঝুমুকে বিয়ে করেন এবং তাদের একটি ছেলে সন্তান রয়েছে। পরে শপু আফরোজা শেখ ইতির সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। তবে দ্বিতীয় বিয়ের পরও প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোগ বজায় রাখায় শপু ও ইতির মধ্যে পারিবারিক কলহ চলতে থাকে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, এই বিরোধের জেরে ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যায় ইতি পরিকল্পিতভাবে শপুকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ নগরের হাবুন ব্যাপারী মোড় এলাকার একটি পচা পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।

ঘটনার তিন দিন পর, ১৩ জুন স্থানীয়রা পুকুরে কচুরিপানার ভেতর থেকে একটি হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা নুরুন্নাহার কোতোয়ালি থানায় আফরোজা শেখ ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ইতির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দেন। তবে দ্বীন ইসলামের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

রায়ের মাধ্যমে প্রায় সাত বছর আগে সংঘটিত এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের ছুটি শেষে বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকায় ফিরছেন নগরবাস

ঈদের ছুটি শেষে বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকায় ফিরছেন নগরবাস