জ্বালানি মূল্যবৃদ্ধি সাময়িক, বাজারে প্রভাব চলবে না : মুক্তাদির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জ্বালানি মূল্যবৃদ্ধি সাময়িক, বাজারে প্রভাব চলবে না : মুক্তাদির

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
জ্বালানি মূল্যবৃদ্ধি সাময়িক, বাজারে প্রভাব চলবে না : মুক্তাদির ছবির ক্যাপশন:

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৭ মে) সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনোভাবেই বাজার অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না। কেউ যদি জ্বালানির অজুহাতে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, জ্বালানির দাম বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি তৈরি হয়েছে তা সাময়িক। এটি দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে না বলে সরকারের ধারণা।

তিনি বলেন, পণ্যের সরবরাহ ব্যয় কমাতে দেশের বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। বন্দরের আধুনিকায়ন ছাড়া পরিবহন খরচ কমানো সম্ভব নয়, যা সরাসরি বাজারে প্রভাব ফেলে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো চুক্তিতে যদি দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকে, তাহলে তা পরিবর্তনের সুযোগ রাখা হয়। তাই জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়ন করা হবে।

সরকার বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুন্সীগঞ্জে তৃণমূল ক্ষোভ, বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

মুন্সীগঞ্জে তৃণমূল ক্ষোভ, বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ