চাচাকে পিতা সাজিয়ে প্রশাসন ক্যাডারে চাকরি, দুদকের মামলায় গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাচাকে পিতা সাজিয়ে প্রশাসন ক্যাডারে চাকরি, দুদকের মামলায় গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
চাচাকে পিতা সাজিয়ে প্রশাসন ক্যাডারে চাকরি, দুদকের মামলায় গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

মুক্তিযোদ্ধা কোটায় অবৈধ সুবিধা নিয়ে বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আসামির জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি আদালতকে জানান, কামাল হোসেন একাধিকবার জামিনের শর্ত ভঙ্গ করেছেন। এ কারণে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর কামাল হোসেন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। পরে ২৩ ডিসেম্বর তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তদন্তে সহযোগিতা ও ডিএনএ পরীক্ষায় অংশগ্রহণের শর্তে আদালত তাকে জামিন দেন। তবে তিনি দুই দফায় ওই শর্তগুলো পালন করেননি। ফলে দুদকের পক্ষ থেকে জামিন বাতিলের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৬ ডিসেম্বর দুদকের উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে কামাল হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, কামাল হোসেনের প্রকৃত বাবা মো. আবুল কাশেম এবং মা মোছা. হাবীয়া খাতুন। তবে তিনি মুক্তিযোদ্ধা কোটার সুবিধা পাওয়ার উদ্দেশ্যে নিজের আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা হিসেবে পরিচয় দেন।

এই ভুয়া পরিচয়ের মাধ্যমে তিনি ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি লাভ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি এবং ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সময় কামাল হোসেন তার প্রকৃত বাবার নাম ব্যবহার করেছিলেন। তবে নবম শ্রেণিতে ওঠার পর একই বিদ্যালয়ে রেজিস্ট্রেশনের সময় তিনি কৌশলে চাচা ও চাচিকে নিজের বাবা-মা হিসেবে অন্তর্ভুক্ত করেন।

দুদক অভিযোগ করেছে, এই জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত হলেন শহীদ ওসমান হাদি

কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত হলেন শহীদ ওসমান হাদি