নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কবার্তা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কবার্তা ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ, সমাবেশ ও বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি চলাচলের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়। এর আগে সর্বশেষ গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচল নিয়ে সতর্কতা জারি করেছিল দূতাবাসটি।

দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা কিংবা চরমপন্থি হামলার ঝুঁকি থাকতে পারে। এসব সহিংসতা বিক্ষোভ, ভোটকেন্দ্র ও ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্য করে সংঘটিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কোনো বিক্ষোভ বা সমাবেশও হঠাৎ করে সহিংস রূপ নিতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এসব কর্মসূচি এড়িয়ে চলার পাশাপাশি সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করেছে দূতাবাস। এসব বিধিনিষেধের কারণে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীরে কনসুলার সেবা প্রদান করবে বলেও জানানো হয়।

সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কয়েকটি করণীয় নির্দেশনা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং কম প্রোফাইলে চলাফেরা করা।

এ ছাড়া জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সব সময় চার্জ দেওয়া মোবাইল ফোন সঙ্গে রাখার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণের ক্ষেত্রে বিকল্প রুট পরিকল্পনা করে রাখার কথাও বলা হয়েছে সতর্কবার্তায়।

মার্কিন দূতাবাস জানিয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে হালনাগাদ নির্দেশনা দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোস্ট গার্ডকে নিরপেক্ষ থাকার কড়া নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা

কোস্ট গার্ডকে নিরপেক্ষ থাকার কড়া নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা