জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল ছবির ক্যাপশন:
ad728

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর (UNRWA) পূর্ব জেরুজালেমের সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এ ঘটনায় যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডাসহ ১১টি দেশ তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে জাতিসংঘের কার্যক্রম দুর্বল করার জন্য ইসরায়েলের আরেকটি অগ্রহণযোগ্য পদক্ষেপ বলে অভিহিত করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ঘটনার পরদিন এক যৌথ বিবৃতিতে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এই ধ্বংসযজ্ঞকে একটি ‘অভূতপূর্ব হামলা’ হিসেবে উল্লেখ করেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, “জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে আমরা ইসরায়েল সরকারকে অবিলম্বে সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানাচ্ছি।” তারা আরও বলেন, জাতিসংঘের কোনো সংস্থার কার্যালয়ে এ ধরনের হামলা আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার পরিপন্থী।

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল ইউএনআরডব্লিউএর ওপর চাপ বাড়িয়ে চলেছে। সংস্থাটি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যজুড়ে ফিলিস্তিনি শরণার্থীদের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা দিয়ে আসছে। তবে ইসরায়েল কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন না করেই ইউএনআরডব্লিউএর সঙ্গে হামাসের সম্পৃক্ততার অভিযোগ তুলে আসছে। জাতিসংঘ এসব অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

এই অভিযোগের ভিত্তিতে ইসরায়েল এবং তার মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, গাজায় ইউএনআরডব্লিউএর কার্যক্রম সীমিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলোর মতে, যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য, পানি, ওষুধ ও জরুরি ত্রাণ বিতরণে ইউএনআরডব্লিউএ সবচেয়ে কার্যকর ও সক্ষম সংস্থা।

২০২৪ সালের শেষ দিকে ইসরায়েলের পার্লামেন্ট একটি আইন পাস করে, যার মাধ্যমে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে গত বছরের ডিসেম্বরে এই নিষেধাজ্ঞা আরও কঠোর করতে আইন সংশোধন করা হলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তা তীব্রভাবে নিন্দা করেন।

ইউএনআরডব্লিউএর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ইসরায়েলি আইনপ্রণেতাদের উপস্থিতিতে ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেমে সংস্থাটির সদর দপ্তরে অভিযান চালিয়ে ভবন ধ্বংসের কাজ শুরু করে।

সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এটি একটি জাতিসংঘ সংস্থা ও তার স্থাপনার বিরুদ্ধে নজিরবিহীন হামলা। তিনি জানান, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ইসরায়েলের বাধ্যবাধকতা রয়েছে জাতিসংঘের স্থাপনার অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করার।

লাজারিনি আরও বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৫ সালের অক্টোবরে দেওয়া রায়ের সরাসরি লঙ্ঘন। ওই রায়ে আদালত ইসরায়েলকে ইউএনআরডব্লিউএর ওপর আরোপিত সব বিধিনিষেধ প্রত্যাহার করে সংস্থাটির কার্যক্রম সহজ করার নির্দেশ দিয়েছিল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন সামনে রেখে ১৩ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি

নির্বাচন সামনে রেখে ১৩ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি