মার্কিন নিষেধাজ্ঞায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সম্ভব নয়: ইরান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মার্কিন নিষেধাজ্ঞায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সম্ভব নয়: ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
মার্কিন নিষেধাজ্ঞায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সম্ভব নয়: ইরান ছবির ক্যাপশন:

ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র কখনোই এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ অর্জন করতে পারবে না। একই সঙ্গে সংস্থাটি তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে।

শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ) এ মন্তব্য করে। এর তিন দিন আগে মার্কিন ট্রেজারি বিভাগ নবগঠিত এই সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। সংস্থাটি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।

বিবৃতিতে বলা হয়, স্থলভাগে কিংবা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে আরও উল্লেখ করা হয়, নিষেধাজ্ঞার মাধ্যমেও এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।

ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক ‘আগ্রাসনের’ জবাবে তারা এই কৌশলগত নৌপথে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করেছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ ও বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও কঠোর হয়।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ যুদ্ধবিরতির শর্তের পরিপন্থী। একই সঙ্গে পিজিএসএ তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে গুরুত্ব না দিয়ে উল্টো এটিকে তাদের কার্যক্রমের ইতিবাচক স্বীকৃতি হিসেবে দেখছে।

বিবৃতিতে আরও বলা হয়, যে দেশের প্রেসিডেন্ট জলদস্যুতার প্রশংসা করেন, সেই দেশের নিষেধাজ্ঞা তাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না।

বিবৃতির শেষে জানানো হয়, পিজিএসএর কার্যক্রম শুরুর প্রথম মাসের পরিসংখ্যান খুব শিগগিরই প্রকাশ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু