গরমে তৈলাক্ত ত্বকের যত্ন কেমন করবেন? The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন কেমন করবেন?

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
গরমে তৈলাক্ত ত্বকের যত্ন কেমন করবেন? ছবির ক্যাপশন:

ঋতু পরিবর্তনের সঙ্গে গরম বাড়লে তৈলাক্ত ত্বকের সমস্যা বেড়ে যায়। যাদের ত্বক তৈলাক্ত, তারা বেশি ঝুঁকিতে থাকে কারণ ত্বকের সেবাম বেশি নিঃসৃত হয়। তবে এতে রয়েছে সুবিধাও। বিশেষজ্ঞরা বলছেন, তৈলাক্ত ত্বক প্রাকৃতিকভাবে আর্দ্র থাকে এবং সহজে শুষ্ক হয় না। এতে আলাদা ক্রিম ব্যবহারেরও তেমন প্রয়োজন নেই।

ত্বকের তেল ভিটামিন ই সমৃদ্ধ, যা প্রাকৃতিক সানস্ক্রিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এর ফলে সূর্যের আলো, দূষণ ও ঠান্ডা আবহাওয়া থেকেও ত্বক রক্ষা পায়। তৈলাক্ত ত্বকে সহজে ঝাঁজ বা রিঙ্কলস পড়ে না।

শোওয়ার আগে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। অতিরিক্ত প্রসাধনী ত্বককে ভারী করে দিতে পারে। ডে ক্রিম হিসেবে লোটাস হার্বালস ওয়াইট গ্লো জেল ক্রিম, ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট রেডিয়েন্স ক্রিম, গার্নিয়ার স্কিন ন্যাচারালস লাইট কমপ্লিট সিরাম ক্রিম ব্যবহার করা যেতে পারে। নাইট ক্রিম হিসেবে হিমালয়া হার্বালস নাইট ক্রিম, পন্ডস গোল্ড রেডিয়েন্স ইউথফুল নাইট রিপেয়ার ক্রিম বা ল্যাকমে ইউথ ইনফিনিটি স্কিন ফার্মিং নাইট ক্রিম ব্যবহার সুবিধাজনক।

লেবু ঘরোয়া এবং কার্যকর উপাদান। লেবুর সাইট্রিক অ্যাসিড তৈল নিয়ন্ত্রণ করে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। লেবুর রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে স্ক্রাব তৈরি করুন এবং ১৫ মিনিট ত্বকে লাগান। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এরপর টোনার হিসেবে গোলাপজল ব্যবহার করুন।

তবে বাহ্যিক যত্নের পাশাপাশি ত্বক আর্দ্র রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। গরমে প্রতিদিন অন্তত ৩ লিটার পানি পান করুন। খাদ্যতালিকায় রাখুন সবুজ শাকসবজি এবং রঙিন ফলমূল। এই সহজ নিয়মগুলো মানলে গরমের তীব্রতায়ও তৈলাক্ত ত্বক ফ্রেশ, আর্দ্র এবং স্বাস্থ্যকর থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘জেনেশুনে ভুল করা ক্রাইম’, বিপিএল ইস্যুতে বিসিবিকে সতর্ক করল

‘জেনেশুনে ভুল করা ক্রাইম’, বিপিএল ইস্যুতে বিসিবিকে সতর্ক করল