দিনে কতটুকু তেল খাওয়া উচিত? জানুন স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দিনে কতটুকু তেল খাওয়া উচিত? জানুন স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
দিনে কতটুকু তেল খাওয়া উচিত? জানুন স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ ছবির ক্যাপশন:

বাংলাদেশি রান্নায় তেল একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও অতিরিক্ত তেল খাওয়ার প্রবণতা স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভাত, ডাল, মাছ বা সবজি—প্রায় সব খাবারেই তেলের ব্যবহার থাকায় দৈনন্দিন খাদ্যাভ্যাসে এর সঠিক পরিমাণ জানা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে গড়ে ৩ থেকে ৫ চা চামচ (প্রায় ১৫ থেকে ২৫ মিলিলিটার) তেল গ্রহণ করা নিরাপদ। তবে যাদের ওজন বেশি বা হৃদরোগের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই পরিমাণ আরও কম, অর্থাৎ প্রায় ২ চা চামচের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দৈনন্দিন রান্নায় মোট তেলের ব্যবহার কোনোভাবেই ৫ চা চামচের বেশি হওয়া উচিত নয়। কারণ, অতিরিক্ত তেল শরীরে কোলেস্টেরল বৃদ্ধি, হৃদরোগ ও অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়াতে পারে।

বিশেষজ্ঞরা জানান, ১ চা চামচ তেলে প্রায় ৫ গ্রাম ফ্যাট থাকে। সে অনুযায়ী দিনে ৪ থেকে ৫ চা চামচ তেলই শরীরের জন্য গ্রহণযোগ্য সীমা হিসেবে ধরা হয়। মাসিক হিসেবে এটি প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিলিটার তেলের মধ্যে সীমিত রাখা ভালো।

শুধু রান্নার তেল থেকেই নয়, দুধ, মাছ, মাংস ও বাদামের মতো খাবার থেকেও শরীরে ফ্যাট প্রবেশ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং খাদ্য সুরক্ষা সংস্থা (FSSAI)-এর নির্দেশনা অনুযায়ী, দৈনিক ক্যালরির প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ ফ্যাট থেকে আসা উচিত।

শারীরিক অবস্থাভেদে তেলের পরিমাণ আরও কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। যেমন—

যাদের হৃদরোগ রয়েছে, তাদের জন্য দিনে ২ থেকে ৩ চা চামচের বেশি তেল গ্রহণ না করাই নিরাপদ এবং ঘি বা মাখন এড়িয়ে চলা উচিত।

অতিরিক্ত ওজন থাকলে ২ চা চামচ বা তার কম তেল ব্যবহার করার পাশাপাশি ভাপানো বা গ্রিল করা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

উচ্চ কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড থাকলে তেলের ব্যবহার ২ চা চামচের মধ্যে সীমিত রাখা উচিত। এ ক্ষেত্রে সর্ষে বা তিলের তেল তুলনামূলকভাবে ভালো বলে বিবেচিত হয়।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট ও ফ্যাটের ভারসাম্য বজায় রেখে ৩ থেকে ৪ চা চামচের মধ্যে তেল সীমিত রাখা ভালো।

রান্নায় তেল কমানোর জন্য বিশেষজ্ঞরা কিছু সহজ উপায়ও জানিয়েছেন। এর মধ্যে রয়েছে—বোতল থেকে সরাসরি তেল না ঢেলে চামচ ব্যবহার করা, নন-স্টিক প্যান ব্যবহার করা, মসলা কষানোর সময় সামান্য পানি বা দই ব্যবহার করা এবং ডুবো তেলের পরিবর্তে এয়ার ফ্রায়ার বা ওভেনে রান্না করা।

বিশেষজ্ঞদের মতে, তেল সম্পূর্ণভাবে বাদ দেওয়া নয়, বরং পরিমিত ব্যবহারই সুস্থ জীবনযাপনের মূল চাবিকাঠি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাকে কষ্

‘প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাকে কষ্