উদ্ভাবনের আনন্দ : শ্রেণিকক্ষ থেকে জাতীয় মঞ্চে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

উদ্ভাবনের আনন্দ : শ্রেণিকক্ষ থেকে জাতীয় মঞ্চে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
উদ্ভাবনের আনন্দ : শ্রেণিকক্ষ থেকে জাতীয় মঞ্চে ছবির ক্যাপশন:

শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতায় অসংখ্য শিক্ষা-সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রত্যক্ষ করার সুযোগ হলেও, সম্প্রতি অনুষ্ঠিত ‘Startup, Science Project and Innovation Idea Showcasing’ আয়োজনটি একজন শিক্ষকের দৃষ্টিতে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী দেশের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা হয়েছে।

লেখকের মতে, শ্রেণিকক্ষে পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে যখন কোনো শিক্ষার্থী নতুন প্রশ্ন তোলে বা ব্যতিক্রমী কোনো ধারণা উপস্থাপন করে, তখনই তার ভেতরের সৃজনশীল সম্ভাবনার বিকাশ শুরু হয়। জাতীয় পর্যায়ে নির্বাচিত ১০১টি প্রকল্পের প্রদর্শনী সেই সম্ভাবনারই বাস্তব প্রতিফলন।

তিনি উল্লেখ করেন, প্রদর্শনীতে রাষ্ট্রীয় নেতৃত্ব ও বিশিষ্টজনদের উপস্থিতি এবং শিক্ষার্থীদের সঙ্গে তাদের সরাসরি মতবিনিময় অংশগ্রহণকারীদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে গুরুত্ব দেওয়ার এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে নতুন কিছু করার অনুপ্রেরণা জোগাবে বলে তিনি মনে করেন।

একই সঙ্গে লেখক শিক্ষকদের ভূমিকাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছেন। তার মতে, একজন অনুপ্রেরণাদায়ী শিক্ষকই শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। মেধাবী শিক্ষককে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ শিক্ষকদের আরও দায়িত্বশীল ও উদ্যমী করে তুলতে সহায়ক হতে পারে।

লেখক মনে করেন, উপজেলা ও জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে উঠে আসা শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা দেশের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব প্রকল্পকে একদিনের প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি গবেষণা, প্রযুক্তিগত সহায়তা এবং কার্যকর মেন্টরশিপের মাধ্যমে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তার ভাষায়, বিদ্যালয়গুলো শুধু পরীক্ষার ফলাফল বা সনদ অর্জনের কেন্দ্র না হয়ে গবেষণা, উদ্ভাবন ও বাস্তবমুখী শিক্ষার পরিবেশ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।

তিনি আরও বলেন, গ্রাম ও শহরের শিক্ষার্থীদের মেধার সমন্বয়ে যে উদ্ভাবনী পরিবেশ তৈরি হয়েছে, তা দেশের জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনে ইতিবাচক অবদান রাখতে পারে। যথাযথ পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা পেলে এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে নতুন প্রযুক্তি, উদ্যোক্তা সৃষ্টি এবং গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সবশেষে লেখক উদ্ভাবনভিত্তিক শিক্ষার প্রসারে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে বলেন, আজকের খুদে উদ্ভাবকদের সৃজনশীল শক্তিই হতে পারে আগামীর উন্নত বাংলাদেশের অন্যতম ভিত্তি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অবাধ নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চলছে: আমিনুল হক

অবাধ নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চলছে: আমিনুল হক