বিয়ের পর বড় সুখবর, প্রথম সন্তানের অপেক্ষায় সামান্থা-রাজ দম্পতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিয়ের পর বড় সুখবর, প্রথম সন্তানের অপেক্ষায় সামান্থা-রাজ দম্পতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
বিয়ের পর বড় সুখবর, প্রথম সন্তানের অপেক্ষায় সামান্থা-রাজ দম্পতি ছবির ক্যাপশন:

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রথমবারের মতো মা হতে চলেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতীয় বিনোদন জগতে। তবে এ বিষয়ে এখনো সামান্থা বা তার স্বামী নির্মাতা রাজ নিদিমরু আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, গত বছরের ১ ডিসেম্বর বিয়ের পর এই তারকা দম্পতি এখন তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।

সম্প্রতি সামান্থার নতুন ছবি ‘মা ইনতি বানগারাম’-এর সাফল্য উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তার শারীরিক পরিবর্তন দেখে ভক্তদের মধ্যে গর্ভাবস্থার জল্পনা আরও জোরালো হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়ে।

সামান্থা ও রাজ নিদিমরুর পরিচয় হয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর শুটিংয়ের সময়। কাজের সূত্রে গড়ে ওঠা সেই পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয় এবং পরে ২০২৪ সালের ডিসেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর সামান্থার একটি পুরোনো সাক্ষাৎকারও আবার আলোচনায় এসেছে, যেখানে রাজের প্রশংসায় তার লাজুক প্রতিক্রিয়া ভক্তদের নজর কাড়ে।

এরই মধ্যে ‘মা ইনতি বানগারাম’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন সামান্থা ও রাজ নিদিমরু। ছবিটি পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাজ নিজেই।

উল্লেখ্য, সামান্থা এর আগে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন। চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৪.৫০ শতাংশ, শিল্প খাতে বড়

প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৪.৫০ শতাংশ, শিল্প খাতে বড়