নেইমারকে ছাড়াই বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ব্রাজিল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ব্রাজিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
নেইমারকে ছাড়াই বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ব্রাজিল ছবির ক্যাপশন: নেইমারকে ছাড়াই বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ব্রাজিল

বিশ্বকাপ ফুটবলের আর মাত্র কয়েকদিন বাকি। যেখানে অন্যান্য দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, সেখানে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তার নাম হয়ে উঠেছেন তাদের তারকা ফরোয়ার্ড নেইমার। চোট কাটিয়ে না উঠতে পারায় এখনও দলের অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি।

আগামী রবিবার নিউ ইয়র্কে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মরিসটাউনে চলা প্রস্তুতি ক্যাম্পে দল থাকলেও বুধবারের অনুশীলনেও অনুপস্থিত ছিলেন নেইমার।

গত মাসে সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ের মাংসপেশিতে চোট পান এই ফরোয়ার্ড। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে দ্বিতীয় মাত্রার মাংসপেশি ছিঁড়ে যাওয়ার সমস্যা। এরপর থেকেই তিনি নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি।

সবকিছু মিলিয়ে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুধু তাই নয়, গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও তার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এটি ব্রাজিল দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

তবে নেইমারের অনুপস্থিতি সত্ত্বেও দল নিয়ে আশাবাদী সাবেক তারকারা। ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান জিনহো মনে করেন, দলটি হয়তো সবচেয়ে বড় ফেবারিট নয়, তবে তাদের মধ্যে শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে।

অন্যদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির জন্মদিনও পালন করা হয় দলের অনুশীলনে। ফুটবলাররা তাকে ঐতিহ্যবাহী ‘গার্ড অব অনার’ দিয়ে শুভেচ্ছা জানান, যা ক্যাম্পে ভিন্ন এক আবহ তৈরি করে।

রাফিনিয়া মজা করে বলেন, সাধারণত এমন অনুষ্ঠানে কিছুটা দুষ্টুমি থাকলেও এবার সবাই ছিল খুবই ভদ্র। তবে নেইমারের অনুপস্থিতি ও তার অনিশ্চয়তা ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় বড় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এসএসসি ও এইচএসসিতে বিষয় ও দিন কমানোর পরিকল্পনা সরকারের

এসএসসি ও এইচএসসিতে বিষয় ও দিন কমানোর পরিকল্পনা সরকারের