কর্ণফুলী রক্ষায় তিন শতাধিক সাম্পানের শোভাযাত্রা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কর্ণফুলী রক্ষায় তিন শতাধিক সাম্পানের শোভাযাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
কর্ণফুলী রক্ষায় তিন শতাধিক সাম্পানের শোভাযাত্রা ছবির ক্যাপশন:
দখল ও দূষণে সংকুচিত হয়ে পড়া কর্ণফুলী নদী রক্ষার দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাম্পান শোভাযাত্রা। নদীকে বাঁচানোর আহ্বান জানিয়ে তিন শতাধিক সাম্পানের অংশগ্রহণে এ শোভাযাত্রা নগরজুড়ে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।

শনিবার বিকেলে কর্ণফুলী নদীতে এ আয়োজন করে ‘সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা উদ্‌যাপন পরিষদ’। আয়োজকরা জানান, কর্ণফুলী তীরবর্তী ২৩টি সাম্পান সমিতির তিন শতাধিক সাম্পান শোভাযাত্রায় অংশ নেয়।

এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নদী রক্ষা আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের দাবি, অব্যাহত দখল ও দূষণে কর্ণফুলী নদী অস্তিত্ব সংকটে পড়েছে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নদীতীরের ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা এখনো উচ্ছেদ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক আলীউর রহমান বলেন, “কর্ণফুলী শুধু একটি নদী নয়, এটি চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির প্রাণ। দ্রুত অবৈধ দখল উচ্ছেদ না হলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।”

আয়োজকরা জানান, নদীকেন্দ্রিক ঐতিহ্য ধরে রাখতে আগামীকাল রোববার বিকেল ৪টায় কর্ণফুলী নদীতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি পোস্ট করেছেন : আখতারুজ্জামান ফাহিম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়: মিফতাহ্ সিদ্দিকী

প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয়: মিফতাহ্ সিদ্দিকী