ফ্লোরিডায় নিহত বৃষ্টি দাফন, দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফ্লোরিডায় নিহত বৃষ্টি দাফন, দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
ফ্লোরিডায় নিহত বৃষ্টি দাফন, দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। দাফন শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

শনিবার (৯ মে) বাদ আসর জানাজা শেষে মরদেহ দাফন করা হয় তার নিজ গ্রাম মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে। পুরো এলাকায় এ সময় নেমে আসে গভীর শোকের ছায়া।

এর আগে সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ পৌঁছে Hazrat Shahjalal International Airport-এ। সেখান থেকে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে।

বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন জানান, তার মেয়ের স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে গবেষণার মাধ্যমে সমাজের জন্য কাজ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না।

বৃষ্টি যুক্তরাষ্ট্রের University of South Florida-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। তার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

স্থানীয়রা জানান, বৃষ্টির মৃত্যুতে পুরো এলাকা শোকাহত। জানাজায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা অংশ নেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, বৃষ্টির মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সহযোগিতা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচন নিয়ে উদ্বেগ নেই: জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার

নির্বাচন নিয়ে উদ্বেগ নেই: জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার