একই দিনে বিশ্বজুড়ে ঈদ পালনের দাবি ধর্ম ও বিজ্ঞানবিরোধী—বায়তুল মোকাররম খতিব The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

একই দিনে বিশ্বজুড়ে ঈদ পালনের দাবি ধর্ম ও বিজ্ঞানবিরোধী—বায়তুল মোকাররম খতিব

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
একই দিনে বিশ্বজুড়ে ঈদ পালনের দাবি ধর্ম ও বিজ্ঞানবিরোধী—বায়তুল মোকাররম খতিব ছবির ক্যাপশন:

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের দাবিকে ধর্ম ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ Baitul Mukarram National Mosque-এর খতিব মুফতি আবদুল মালেক।

শনিবার (৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরিয়াহ বিশ্লেষণ’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইসলামী শরিয়তে চন্দ্রমাস শুরুর মূল ভিত্তি হলো চাঁদ দেখা বা সাক্ষ্য প্রমাণ। এ নিয়ম বাদ দিয়ে বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করে একই দিনে বিশ্বজুড়ে ঈদ পালনের ধারণা শরিয়াহ পরিপন্থী হতে পারে।

খতিব আরও বলেন, অমাবস্যাকে মাস শুরুর ভিত্তি হিসেবে গ্রহণ করা বা আগাম ক্যালেন্ডারকে চূড়ান্ত মানদণ্ড বানানো শরিয়াহ পরিবর্তনের শামিল।

তিনি সতর্ক করে বলেন, ইসলামী উৎসবকে অন্যান্য ধর্মীয় উৎসবের মতো কেবল আনন্দ-উৎসব হিসেবে দেখার প্রবণতা সঠিক নয়; ঈদ মূলত একটি ইবাদত।

সেমিনারে আলোচনায় উঠে আসে যে, বিশ্বজুড়ে একই দিনে ঈদ পালনের দাবি বাস্তবায়নযোগ্য নয় এবং এতে ধর্মীয় বিধান ব্যাখ্যার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হতে পারে।

আয়োজকরা বলেন, ইসলামি চাঁদ দেখা পদ্ধতি ও শরিয়াহ নির্দেশনা অনুসরণ করেই ঈদ ও রোজার তারিখ নির্ধারণ করা উচিত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পঞ্চগড়-১ এ ধানের শীষের জয়, সারজিসকে হারালেন নওশাদ জমির

পঞ্চগড়-১ এ ধানের শীষের জয়, সারজিসকে হারালেন নওশাদ জমির