টানা ১৩ দিন যেসব এলাকায় ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টানা ১৩ দিন যেসব এলাকায় ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
টানা ১৩ দিন যেসব এলাকায় ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না ছবির ক্যাপশন:

Northern Electricity Supply Company (নেসকো) রাজশাহীতে ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করতে যাচ্ছে। এ কারণে আগামী ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৫ মে) নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের সন্নিকটে থাকা গাছের ডালপালা অপসারণ এবং কারিগরি সংস্কার কাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। নির্ধারিত দিনগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১০ মে (রবিবার)
দেওয়ানপাড়া ফিডার: দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড়।

১১ মে (সোমবার)
রাবি স্টেশন ফিডার: জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া।

১২ মে (মঙ্গলবার)
সুগারমিল ফিডার: কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুলতলা ও বাইপাস এলাকা।

১৩ মে (বুধবার)
দেওয়ানপাড়া ফিডার: গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও পানিশোধনাগার এলাকা।

১৪ মে (বৃহস্পতিবার)
মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডার: কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা।

১৬ মে (শনিবার)
বনগ্রাম ফিডার: হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া।

১৭ মে (রবিবার)
কাটাখালী ওভারহেড ফিডার: বাংলা ট্রাক, পাহারপুর ও কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া।

১৮ মে (সোমবার)
কাপাশিয়া ফিডার: কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর।

১৯ মে (মঙ্গলবার)
বনগ্রাম ফিডার: কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা)।

২০ মে (বুধবার)
কাটাখালী ওভারহেড ফিডার: কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকা।

২১ মে (বৃহস্পতিবার)
কাপাশিয়া ফিডার: কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকা।

২৩ মে (শনিবার)
বিহাস ফিডার: মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকা।

২৪ মে (রবিবার)
পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো জানিয়েছে, ১৫ ও ২২ মে রক্ষণাবেক্ষণ কাজ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর আশ্বাস দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিম জং উন: নারীরা শারীরিকভাবে দুর্বল হলেও দেশের বিপ্লবের মজব

কিম জং উন: নারীরা শারীরিকভাবে দুর্বল হলেও দেশের বিপ্লবের মজব