চট্টগ্রামে আধুনিক চিকিৎসায় নতুন সংযোজন, আইসিইউতে ডায়ালাইসিস শুরু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রামে আধুনিক চিকিৎসায় নতুন সংযোজন, আইসিইউতে ডায়ালাইসিস শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
চট্টগ্রামে আধুনিক চিকিৎসায় নতুন সংযোজন, আইসিইউতে ডায়ালাইসিস শুরু ছবির ক্যাপশন:

চট্টগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো আইসিইউতে ডায়ালাইসিস সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রোববার (০৩ মে) দীর্ঘ প্রতীক্ষার পর এই বিশেষায়িত চিকিৎসাসেবার উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান।

উদ্বোধন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন ডা. মইনুল আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মৌমিতা দাশ ও ডা. সাকিব জিয়াউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে এবং এই উদ্যোগ তারই একটি অংশ। তিনি উল্লেখ করেন, সমাজসেবক ও ব্যবসায়ী আনামুল হক ইকবালের ব্যক্তিগত সহযোগিতায় ডায়ালাইসিস মেশিনটি স্থাপন সম্ভব হয়েছে, যা এই অঞ্চলের সাধারণ রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে কিডনি রোগীদের জন্য এই হাসপাতালে একটি পূর্ণাঙ্গ ডায়ালাইসিস ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে চট্টগ্রামের স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। সংশ্লিষ্ট মহল থেকে বরাদ্দ পাওয়ার আশ্বাস রয়েছে, যা বাস্তবায়িত হলে আগামী কয়েক মাসের মধ্যেই স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আসতে পারে বলে আশা প্রকাশ করা হয়।

বেসরকারি উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব। পাশাপাশি ব্যয়বহুল বেসরকারি চিকিৎসা ব্যবস্থার বিকল্প হিসেবে সরকারি হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন চিকিৎসক, সমাজসেবক ও স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তাছির গ্রেপ্তার

কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তাছির গ্রেপ্তার