১০ দলীয় জোটে আসন ছাড়ল জামায়াত, লড়বে খেলাফত মজলিস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১০ দলীয় জোটে আসন ছাড়ল জামায়াত, লড়বে খেলাফত মজলিস

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
১০ দলীয় জোটে আসন ছাড়ল জামায়াত, লড়বে খেলাফত মজলিস ছবির ক্যাপশন:
ad728

নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সমন্বয় সিদ্ধান্ত অনুযায়ী আসনটি শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে ড. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শিবলী নির্বাচনে অংশগ্রহণ করবেন। জোটগত ঐক্য ও বৃহত্তর রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ড. ইকবাল হোসেন ভূঁইয়া আরও বলেন, ১০ দলীয় জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি মাঠে থেকে কাজ করবেন। দল ও জোটের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এবং জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের নারায়ণগঞ্জ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, জোটের আসন সমঝোতার অংশ হিসেবে বিভিন্ন আসনে এ ধরনের সমন্বয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানো ১০ দলীয় জোটের নির্বাচনী কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে ওই আসনে জোটের প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মুক্তিযুদ্ধের সংগঠক এ.কে. খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টা

মুক্তিযুদ্ধের সংগঠক এ.কে. খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টা