রাবিতে ঈদের জামায়াত অনুষ্ঠিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাবিতে ঈদের জামায়াত অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
রাবিতে ঈদের জামায়াত অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ-উল-আযহা উদযাপন করা হয়। এদিন সকাল ৭:৩০ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলামপ্রমুখসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকগণ অংশ নেন। 

নামাজের পর অনুষ্ঠিত হয় ঈদের ঐতিহ্যবাহী কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়। সেখানে এবারো বিশেষ আয়োজন হিসেবে শিশুদের জন্য চকোলেট, জুস ও মিষ্টান্নসহ বিভিন্ন পছন্দনীয় খাবারের ব্যবস্থা, যা তাদের ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে।
প্রসঙ্গত, পূর্ববর্তী বছরের ন্যায় রাবি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামায়াতে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়। 

ঈদের নামাজের পর উপাচার্য তাঁর মন্তব্যে বলেন ঈদ-উল-আযহা আমাদের অন্যতম উৎসব। ঈদ-উল-আযহা আমাদের শিক্ষা দেয় ত্যাগের মহিমায় মহান রবের সন্তুষ্টি অর্জন। ঈদ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। সমাজে স্থিতিশীলতা আনার জন্য এরকম সৌহার্য্যপূর্ণ পরিবেশের অনেক বেশি প্রয়োজন। ঈদের এই আনন্দ বার বার ফিরে আসুক আমাদের জীবনে।

নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোদি ও লুলা আলোচনা শেষে খনিজ ও সাপ্লাই চেইন চুক্তি

মোদি ও লুলা আলোচনা শেষে খনিজ ও সাপ্লাই চেইন চুক্তি