হজ ফ্লাইট ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হজ ফ্লাইট ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
হজ ফ্লাইট ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:

পবিত্র হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে আগামীকাল শুক্রবার হজ ফ্লাইট-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছরের হজ কার্যক্রমের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠিত হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় এই উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন বলে জানানো হয়েছে। হজযাত্রীদের জন্য ফ্লাইট পরিচালনায় বর্ধিত সিডিউল এবং তুলনামূলকভাবে কম বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১২টায় প্রথম হজ ফ্লাইট শুরু হবে। প্রথম ফ্লাইটে ৪১৯ জন যাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন। ধাপে ধাপে চলবে অন্যান্য ফ্লাইট।

হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সবশেষ প্রস্তুতি চলছে। হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে।

এবার হজযাত্রীদের জন্য বিমান টিকিটের মূল্য গত বছরের তুলনায় ১২ হাজার টাকা কমানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও খরচ কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ জনের একটি মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে। তারা সেখানে গিয়ে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সহায়তা প্রদান করবেন।

ধর্মীয় এই গুরুত্বপূর্ণ যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিমানবন্দর, হজ ক্যাম্প এবং সংশ্লিষ্ট পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হজ ফ্লাইট শুরুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ২০২৬ সালের হজ মৌসুমের যাত্রা শুরু হবে। সরকার আশা করছে, এবার হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দায়িত্বে অবহেলা, সরকারি চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্র

দায়িত্বে অবহেলা, সরকারি চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্র