২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি ছবির ক্যাপশন:

ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়নে সম্মত হয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও দুই পক্ষ ইতোমধ্যে নতুন চুক্তির সব শর্তে একমত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ইতোমধ্যে চুক্তির খসড়া প্রস্তুত করে আনচেলত্তির কাছে পাঠিয়েছে। বর্তমানে কেবল তার স্বাক্ষরের অপেক্ষা করা হচ্ছে। জানা গেছে, গত মার্চে অরল্যান্ডো-তে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়েই উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়।

সেই বৈঠকে সিবিএফের আইন কর্মকর্তাদের পাশাপাশি সংগঠনের সভাপতি স্যামির সৌদের সঙ্গে সরাসরি আলোচনা করেন আনচেলত্তি এবং সেখানেই মৌখিকভাবে নতুন চুক্তিতে সম্মতি দেন।

নতুন চুক্তি অনুযায়ী, আনচেলত্তির বার্ষিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩০ কোটি টাকা। এটি ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে কোনো কোচের জন্য সর্বোচ্চ বেতন হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে তার কোচিং স্টাফদের বেতনও বৃদ্ধি করা হয়েছে।

চুক্তির কাঠামো শ্রম আইনের কারণে দুই ধাপে ভাগ করা হয়েছে—প্রথমে দুই বছরের চুক্তি এবং পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে আরও দুই বছর নবায়নের ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে এটি ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

বর্তমানে আনচেলত্তি পরিবারের সঙ্গে ভ্যাঙ্কুভার-এ অবস্থান করছেন। সেখান থেকেই তিনি ডিজিটাল পদ্ধতিতে চুক্তিতে স্বাক্ষর করবেন বলে জানা গেছে, যা আধুনিক ফুটবল চুক্তিতে এখন বেশ প্রচলিত।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন আনচেলত্তি। তার অধীনে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে ব্রাজিল, যেখানে চারটি জয়, দুটি ড্র এবং দুটি হার এসেছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপকে সামনে রেখে এই চুক্তি নবায়ন ব্রাজিল দলের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখার আবেদন এনসিপির নেতার

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখার আবেদন এনসিপির নেতার