ভারতের ভিসা স্বাভাবিক করার আশ্বাস, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতের ভিসা স্বাভাবিক করার আশ্বাস, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
ভারতের ভিসা স্বাভাবিক করার আশ্বাস, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত ইতিবাচক বার্তা দিয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং বিশেষ করে মেডিক্যাল ভিসা সহজ করতে ভিসানীতি আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ভারত সরকার ইতোমধ্যে এ বিষয়ে আশ্বাস দিয়েছে।

লিবিয়ায় মানবপাচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় সব নাগরিক বৈধ উপায়ে বিদেশে যাক। তবে মানবপাচারের সঙ্গে জড়িত অসাধু চক্রকে দমন করাই এখন বড় চ্যালেঞ্জ। এ জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।

এছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রসঙ্গও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বিষয়টি নিয়ে জ্বালানি মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজন হলে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করবে।

দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে ভবিষ্যতের চাহিদা বিবেচনায় মজুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু উৎস থেকে তেল আমদানিতে জটিলতা তৈরি হওয়ায় বিকল্প উৎস খোঁজা হচ্ছে।

আগামী মাসে ভারত ও সৌদি আরব থেকে জ্বালানি তেল আসার কথা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাশাপাশি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আমদানির পরিকল্পনা রয়েছে। বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রূপপুর পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোডিং ফেব্রুয়ারিতে

রূপপুর পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোডিং ফেব্রুয়ারিতে