শাপলা চত্বরের মামলায় ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শাপলা চত্বরের মামলায় ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
শাপলা চত্বরের মামলায় ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল ছবির ক্যাপশন:

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তাকে ট্রাইব্যুনালে আনা হয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

এর আগে, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তার বিরুদ্ধে পূর্ব থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ২০১৩ সালে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন।

এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য রয়েছে। গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন।

মামলাটিতে ইতোমধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। তিনি হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে এ অভিযোগ করেন। এ ঘটনায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ময়মনসিংহে দিপু দাস হত্যার ঘটনায় ১২ আসামির রিমান্ড শুনানি আজ

ময়মনসিংহে দিপু দাস হত্যার ঘটনায় ১২ আসামির রিমান্ড শুনানি আজ