ফেসবুক স্ট্যাটাসের পর সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যা চেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফেসবুক স্ট্যাটাসের পর সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যা চেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
ফেসবুক স্ট্যাটাসের পর সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যা চেষ্টা ছবির ক্যাপশন:

দিনাজপুরে এক চাঞ্চল্যকর ঘটনায় সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক-এর স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে হাকিমপুরে বাবার বাড়িতে অবস্থানকালে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসা আল আশারী জানান, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

জুলাই অভ্যুত্থানের পর থেকে শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এ সময় খাদিজা তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

ঘটনার আগে বিকাল ৫টা ৪৬ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি সাত বছরের দাম্পত্য জীবনের নানা অভিযোগ তুলে ধরেন। সেখানে তিনি দাবি করেন, বিয়ের কয়েক মাস পর থেকেই তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন এবং নিজের এই অবস্থার জন্য স্বামীসহ আরও কয়েকজনকে দায়ী করেন।

স্ট্যাটাসে তিনি স্বামীকে ‘নার্সিসিস্ট’ উল্লেখ করে অভিযোগ করেন, তিনি মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম এবং তার বিরুদ্ধে একাধিক ব্যক্তিগত অভিযোগও তোলেন। একইসঙ্গে এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও করেন।

পরিবারের কাছে ক্ষমা চেয়ে তিনি লেখেন, এই সিদ্ধান্ত ভুল হলেও প্রভাবশালী অবস্থানের কারণে ন্যায়বিচার পাওয়া কঠিন মনে হওয়ায় তিনি এই পথ বেছে নিয়েছেন। পাশাপাশি তিনি তার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার দাবি করেন।

উল্লেখ্য, ২০১১ সালে শিবলী সাদিক জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা-কে বিয়ে করেন। পরে পারিবারিক দ্বন্দ্বের জেরে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। ২০১৯ সালে খাদিজার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ