হামলার পর দেড় বছরেও সংস্কার হয়নি মুক্তিযোদ্ধা অফিস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হামলার পর দেড় বছরেও সংস্কার হয়নি মুক্তিযোদ্ধা অফিস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
হামলার পর দেড় বছরেও সংস্কার হয়নি মুক্তিযোদ্ধা অফিস ছবির ক্যাপশন:

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময় কক্সবাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়-এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার প্রায় ১৯ মাস পার হলেও এখনো সংস্কার করা হয়নি ভবনটি।

হামলার সময় কার্যালয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামো, আসবাবপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ভবনটির মূল ফটক তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো পরিষ্কার নয়। তবে একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী বলেন, ভবনটির পুনঃসংস্কারের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও অর্থসংকটের কারণে তা থেমে গেছে।

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ বলেন, “সত্যিকারের দেশপ্রেমিকরা কখনো এ ধরনের হামলা মেনে নিতে পারে না।” তিনি দ্রুত সরকারি বরাদ্দের মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানান।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্যালয়টির কার্যক্রম অচল হয়ে পড়েছে। এতে মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্টদের নানা প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধারা দ্রুত সংস্কার কাজ শেষ করে কার্যালয়টি পুনরায় চালুর দাবি জানিয়েছেন। তাদের মতে, এমন একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের অবহেলা দেশের জন্যই অসম্মানজনক।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
থাইল্যান্ডে হানিমুনে রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা

থাইল্যান্ডে হানিমুনে রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা