স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ার-এ বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মো. সাহাবুদ্দিন এবং তারেক রহমান

বৃহস্পতিবার সকাল ১০টার পর রাষ্ট্রপতি জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় মার্চপাস্ট, যেখানে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

এ বছরের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে আকাশপথে ফ্লাই পাস্ট, যা দেখতে জাতীয় প্যারেড স্কয়ারে জড়ো হয়েছেন হাজারো দর্শনার্থী। রঙিন আকাশ প্রদর্শনী দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ যোগ করেছে।

অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রবেশের জন্য নির্ধারণ করা হয়েছে গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১। নিরাপত্তাজনিত কারণে দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বাধীনতা দিবসের এই কুচকাওয়াজ দেশের সামরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে খালা

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে খালা