প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 22, 2026 ইং
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানী থেকে ড. আরিফ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করে মিথ্যা গেজেট প্রকাশের মাধ্যমে প্রতারণা চালানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন মহলে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তথ্য জানাতে আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে গ্রেপ্তারকৃত ব্যক্তির কার্যক্রম ও প্রতারণার কৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এমন ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা প্রতিরোধে তারা আরও সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাসপাতালগুলোকে দালালমুক্ত করার উদ্যোগ নিচ্ছে সরকার

হাসপাতালগুলোকে দালালমুক্ত করার উদ্যোগ নিচ্ছে সরকার