দেশব্যাপী কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশব্যাপী কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
দেশব্যাপী কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্পন্ন ছবির ক্যাপশন:
দেশব্যাপী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ব্যতিক্রমী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘পুষ্টি ভার্সেস অব লাইট, সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

দেশের তরুণ প্রজন্মের মাঝে পবিত্র কুরআনের বাণী ছড়িয়ে দিতে টি কে গ্রুপ-এর উদ্যোগে এই আয়োজন করা হয়। গত বছরের ২২ ডিসেম্বর দেশব্যাপী অডিশনের মাধ্যমে প্রতিযোগিতার যাত্রা শুরু হয়।

এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো. আল-আমিন হামজা। ফার্স্ট রানার আপ হয়েছেন তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী রেদোয়ান ইবনে তাহের এবং সেকেন্ড রানার আপ হয়েছেন মাদ্রাসায়ে আবু হুরায়রা (রা.) তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী তাজ উদ্দিন।

গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি কে গ্রুপের বিজনেস ডিরেক্টর মোফাচ্ছেল হক। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে ৩০ জনকে নিয়ে মূল প্রতিযোগিতা শুরু হয়। পুরো আয়োজনজুড়ে ছিল ৭টি রাউন্ড এবং মোট ২৭টি পর্ব, যেখানে স্কুল ও মাদ্রাসার ছেলে-মেয়ে প্রতিযোগীরা একই মঞ্চে তিলাওয়াত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছে।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীরা। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন হাফেজ মাওলানা আবদুল কাদের রহমানী এবং ক্বারী বাসিরুদ্দিন।

অনুষ্ঠানটি প্রতিদিন বিকেল ৫টায় মাগরিবের আজানের পূর্বে চ্যানেল নাইন-এর পর্দায় প্রচারিত হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়ন পেয়েছেন নগদ ৩ লক্ষ টাকা, ফার্স্ট রানার আপ পেয়েছেন ২ লক্ষ টাকা এবং সেকেন্ড রানার আপ পেয়েছেন ১ লক্ষ টাকা। পাশাপাশি বিজয়ীরা ওমরাহ পালনের সুযোগ এবং বিভিন্ন গিফট হ্যাম্পারও পেয়েছেন।

এই আয়োজনের মাধ্যমে কুরআনের তিলাওয়াতকে কেন্দ্র করে নতুন প্রজন্মের প্রতিভা তুলে ধরা এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রতিযোগিতা, যা ভবিষ্যতেও তরুণদের অনুপ্রাণিত করবে।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় জয়ী, ভোট ব্যবধান ১৬ হাজারের বেশি

বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় জয়ী, ভোট ব্যবধান ১৬ হাজারের বেশি