টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার ছবির ক্যাপশন:

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কিছু না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন নাটোরের ৮২ বছর বয়সী বৃদ্ধা সুকমন বেওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই কান্নার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কাছে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) নাটোর সদর উপজেলার হাপানিয়া গ্রামে তার বাড়িতে গিয়ে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

জানা যায়, সম্প্রতি টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হয় সুকমন বেওয়াকে। বয়সের ভার আর হতাশায় তিনি কান্নায় ভেঙে পড়েন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে একদল নেতাকর্মী তার বাড়িতে যান। সেখানে এক মাসের জন্য চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ঈদ উপলক্ষে বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুকমন বেওয়া।

এ বিষয়ে মমিনুল ইসলাম জিসান বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকা সবার দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ কেবল একজন বৃদ্ধার কষ্ট লাঘবই করেনি, বরং সাধারণ মানুষের প্রতি মানবিক সহমর্মিতার একটি উদাহরণ হিসেবেও দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আজ বিকেলে এলপিজির নতুন দর ঘোষণা করবে বিইআরসি

আজ বিকেলে এলপিজির নতুন দর ঘোষণা করবে বিইআরসি