স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের নারী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের নারী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের নারী ছবির ক্যাপশন:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্বামীর স্বীকৃতির দাবিতে এক নারী কথিত স্বামীর বাড়িতে গিয়ে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে প্রথম স্ত্রীর ধাওয়ার মুখে ওই নারী বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চার সন্তানের জননী নার্গিস বেগম (৬০) পাশের ডাঙ্গারপাড় গ্রামের বাসিন্দা। তার দাবি অনুযায়ী, ঘারুয়া গ্রামের আবু বক্কার কাজীর (৪৫) সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বর্তমানে আবু বক্কার একটি মামলায় জেলহাজতে রয়েছেন। স্বামীর অনুপস্থিতিতেই নার্গিস বেগম তার বাড়িতে গিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থান নেন।

গ্রামবাসীরা জানান, এর আগেও আবু বক্কার ও নার্গিস বেগম দুইবার পালিয়ে ঢাকার সাভারে গিয়ে অবস্থান করেছিলেন। প্রতিবারই আবু বক্কারের প্রথম স্ত্রী নুপুর বেগম সেখান থেকে স্বামীকে ফিরিয়ে আনেন।

নার্গিস বেগম দাবি করেন, তিনি আগের সংসার ছেড়ে আবু বক্কারের কাছে চলে এসেছেন এবং আবু বক্কার তাকে বিয়ে করেছেন। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টির সমাধান করার জন্যই তাকে ওই বাড়িতে আসতে বলা হয়েছিল।

অন্যদিকে আবু বক্কারের প্রথম স্ত্রী নুপুর বেগম জানান, তার স্বামী বর্তমানে জেলহাজতে রয়েছেন। তিনি বলেন, স্বামী জেল থেকে ফিরে যদি ওই নারীকে ঘরে তুলতে চান, তাহলে তার আপত্তি থাকবে না। তবে স্বামীর অনুপস্থিতিতে তিনি তাকে বাড়িতে থাকতে দিতে পারবেন না।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলে প্রথম স্ত্রীর ধাওয়ার মুখে নার্গিস বেগম ওই বাড়ি ছেড়ে চলে যান।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান শেখ জানান, ওই নারী কিছুক্ষণ বাড়িতে অবস্থান করার পর চলে গেছেন। আবু বক্কার জেল থেকে মুক্তি পাওয়ার পর উভয় পক্ষকে নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পরিবার ছেড়ে ক্যাম্পাসেই ঈদ, ৫১ আনসারের দায়িত্ব পালন

পরিবার ছেড়ে ক্যাম্পাসেই ঈদ, ৫১ আনসারের দায়িত্ব পালন