পশ্চিমবঙ্গ হয়ে ঢুকছে কালবৈশাখী ঝড়, রাতে তাণ্ডবের শঙ্কা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পশ্চিমবঙ্গ হয়ে ঢুকছে কালবৈশাখী ঝড়, রাতে তাণ্ডবের শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
পশ্চিমবঙ্গ হয়ে ঢুকছে কালবৈশাখী ঝড়, রাতে তাণ্ডবের শঙ্কা ছবির ক্যাপশন:

দেশের আবহাওয়ায় আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টিবলয় গর্জন, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত প্রবল থাকতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি। এরপর ধীরে ধীরে এটি দুর্বল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে সংস্থাটির দেওয়া পৃথক ফেসবুক পোস্টে বলা হয়, রাত থেকেই দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া এমনকি শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ এপ্রিল পর্যন্ত এই বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে। ইতোমধ্যেই দেশের বেশিরভাগ এলাকায় বজ্রবৃষ্টির প্রভাব দেখা গেছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে দেশের আটটি বিভাগেই আবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে ভারতের ঝাড়খণ্ড অঞ্চলে তৈরি হওয়া শক্তিশালী বজ্রমেঘ সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গ-এ প্রবেশ করে বড় আকারের কালবৈশাখী ঝড়ে রূপ নিতে পারে। পরবর্তীতে এটি রাতের মধ্যে বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে দেশে ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতিতে বিশেষ করে নদীপথে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাতের বেলায় নৌপথে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে এবং ঝড়-বৃষ্টির লক্ষণ দেখলে জলযানগুলোকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কমিটি গঠন, দায়িত্বে আছেন য

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কমিটি গঠন, দায়িত্বে আছেন য