ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে অভিনন্দন জানালেন বিএনপি চেয়ারম্যানকে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে অভিনন্দন জানালেন বিএনপি চেয়ারম্যানকে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে অভিনন্দন জানালেন বিএনপি চেয়ারম্যানকে ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডলারে এই তথ্য জানান।

পোস্টে তিনি লিখেছেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তার উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি।”

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, “গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।”

এর আগে তারেক রহমানকে টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোট সুরক্ষায় ভোটারদের পাহারা দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

ভোট সুরক্ষায় ভোটারদের পাহারা দেওয়ার আহ্বান রুমিন ফারহানার