নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশবাসীর প্রতি বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, একটি নতুন ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে। ভোটকে কেবল ব্যক্তিগত অধিকার হিসেবে না দেখে তিনি এটিকে ‘শহীদদের রক্তে রঞ্জিত আমানত’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এই ভোট ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ চাবিকাঠি।

ডা. শফিকুর রহমান তার বার্তায় লিখেছেন, দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর জাতি একটি গুরুত্বপূর্ণ দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আছে। মহান আল্লাহর ওপর ভরসা রেখে ঐক্যবদ্ধভাবে নতুন অধ্যায় রচনার আহ্বান জানান তিনি।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সব ধরনের ভয় ও দ্বিধা কাটিয়ে উৎসবমুখর পরিবেশে পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিতে। পাশাপাশি ভোটদান থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত যেকোনো ধরনের অনিয়ম, কারচুপি বা অসঙ্গতির বিরুদ্ধে সচেতন ও সতর্ক থাকার কথাও উল্লেখ করেন।

তার বক্তব্যে ধৈর্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি আশা প্রকাশ করেন, সত্য ও ন্যায়ের পথে প্রচেষ্টা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত সফলতা অর্জিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হরমুজে জাহাজ থেকে টোল নিলে কঠোর ব্যবস্থা: ট্রাম্পের সতর্কবার

হরমুজে জাহাজ থেকে টোল নিলে কঠোর ব্যবস্থা: ট্রাম্পের সতর্কবার