জাপানের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাপানের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
জাপানের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন:

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে জাপানের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ওয়াতানাবে মাসাতো এবং তার সঙ্গে থাকা ছয় সদস্যের প্রতিনিধি দল জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ, ভোট প্রক্রিয়া এবং নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জামায়াত আমিরের সঙ্গে এই সময় তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, এই সাক্ষাৎ উভয় পক্ষের মধ্যে নির্বাচনকালীন সহযোগিতা ও সংলাপের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানের পাল্টা হামলা, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া

ইরানের পাল্টা হামলা, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া