চলতি বছরেই সারাদেশে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চলতি বছরেই সারাদেশে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026 ইং
চলতি বছরেই সারাদেশে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর ঘোষণা ছবির ক্যাপশন: রাজধানীর মিরপুরে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী।

চলতি বছরের মধ্যে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল (দুপুরের খাবার) চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সময়ে শিক্ষার্থীদের ড্রপআউটের হার বৃদ্ধি পেয়েছিল। বর্তমান সরকার শিশুদের শিক্ষা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে এবং চলতি বছরের মধ্যেই মিড ডে মিল কার্যক্রম চালু করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে কারিকুলামে যুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীরা শিখতে আগ্রহী হয় এবং আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। সরকারের লক্ষ্য একটি আধুনিক ও শিশু-বান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে পারবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, মিড ডে মিল চালু হলে স্কুলে উপস্থিতি বাড়বে এবং ঝরে পড়ার হার কমাতে সহায়ক হবে। পাশাপাশি শিশুদের পুষ্টি ও শিক্ষার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রমজানে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ইশরাক

রমজানে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ইশরাক