শুক্রবার সকালের মধ্যে বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শুক্রবার সকালের মধ্যে বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
শুক্রবার সকালের মধ্যে বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ ছবির ক্যাপশন:

দেশে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। ফল প্রকাশ নিয়ে জনমনে আগ্রহের মধ্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, শুক্রবার সকালের মধ্যে বেশির ভাগ আসনের ফল প্রকাশ করা হবে।

বুধবার গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ভোটকেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশ প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ভোটের সার্বিক বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

প্রবাসীদের ভোট পদ্ধতি সম্পর্কে তিনি জানান, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী প্রবাসী ভোট নিয়ে কাজ করছে কমিশন। পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে একই ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে কমিশন বদ্ধপরিকর। নির্বাচনে কঠোর জবাবদিহি নিশ্চিত করা হবে এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে যাওয়ার সময় বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা

কাতারে যাওয়ার সময় বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা