শেষ মুহূর্তে সমাবেশ বাতিল, প্রচারণা বাড়াতে নতুন পরিকল্পনা বিএনপির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শেষ মুহূর্তে সমাবেশ বাতিল, প্রচারণা বাড়াতে নতুন পরিকল্পনা বিএনপির

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
শেষ মুহূর্তে সমাবেশ বাতিল, প্রচারণা বাড়াতে নতুন পরিকল্পনা বিএনপির ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে প্রচারাভিযান শেষ করে আগামী রোববার রাজধানী ঢাকায় একটি কেন্দ্রীয় জনসভা করার কথা ছিল বিএনপির। তবে উত্তর ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার প্রয়োজনে দলটি এই কর্মসূচি বাতিল করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “গতকাল আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতৃবৃন্দের সভায় আলাপ আলোচনা করে ৮ তারিখের (রোববার) সমাবেশ বাতিল করেছি। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন। ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার কথা ছিল, আপাতত তা বাতিল ঘোষণা করা হয়েছে।”

তিনি জানান, নির্বাচনের আগে প্রচারণার সময় সীমিত থাকায় রাজধানীর জনসভা বাদ দিয়ে দলীয় কার্যক্রমকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায় কেন্দ্রীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনের আগে বিএনপির শেষ কেন্দ্রীয় জনসভা অনুষ্ঠিত হবে। তবে পরবর্তীতে দলীয় উচ্চপর্যায়ের আলোচনা শেষে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণা কার্যক্রম আরও কার্যকর করতে এবং মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয় রাখতে নতুন এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিবিতে তদন্তের পাহাড়, আড়ালে চূড়ান্ত রিপোর্ট

বিসিবিতে তদন্তের পাহাড়, আড়ালে চূড়ান্ত রিপোর্ট