নির্বাচনের আগে ভোট নিয়ে ড. আজহারির সংক্ষিপ্ত স্ট্যাটাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনের আগে ভোট নিয়ে ড. আজহারির সংক্ষিপ্ত স্ট্যাটাস

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
নির্বাচনের আগে ভোট নিয়ে ড. আজহারির সংক্ষিপ্ত স্ট্যাটাস ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে ভোট বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “তারুণ্যের প্রথম ভোট, ন‍্যায় ও ইনসাফের পক্ষে হোক।” তার এই সংক্ষিপ্ত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করেছে।

এদিকে নির্বাচন কমিশন (ইসি) সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি বুধবার সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়।

চিঠিতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬-এর উল্লেখ করে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাতে হলে প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট বা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ প্রয়োজনীয় শনাক্তকরণ তথ্য প্রচার শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে।

এ ছাড়া আচরণ বিধিমালার বিধি ২২-এর (২) অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন বিষয়ক কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং ও স্পন্সরশিপসহ সব ধরনের প্রচার-প্রচারণায় যে ব্যয় হবে, তা সামগ্রিক নির্বাচনী ব্যয়ের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনের কাছে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে—সে সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠাতে।

তফসিল অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে, যা ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এর আগে, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল আজ

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল আজ