নষ্ট রাজনীতিতে থাকতে চাই না, পরিবর্তনের আহ্বান ফুয়াদের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নষ্ট রাজনীতিতে থাকতে চাই না, পরিবর্তনের আহ্বান ফুয়াদের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
নষ্ট রাজনীতিতে থাকতে চাই না, পরিবর্তনের আহ্বান ফুয়াদের ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, নষ্ট ও পুরোনো ধারার রাজনীতিতে তিনি আর থাকতে চান না। তার মতে, দেশকে এগিয়ে নিতে প্রয়োজন পরিবর্তনের রাজনীতি ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা।

বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ইনসাফের বাংলাদেশ গড়তে হলে ঈগল প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দিতে হবে। এতে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিস্ট শাসনের ঝুঁকি তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন।

পথসভায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, দীর্ঘ ৫৫ বছর ধরে বরিশাল-৩ সংসদীয় আসনটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। সম্ভাবনা থাকা সত্ত্বেও সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে বাবুগঞ্জসহ এই জনপদের মানুষ বারবার বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, পুরোনো রাজনৈতিক ধারা বহাল রেখে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। তাই ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এবি পার্টির প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্যসচিব জিএম রাব্বি, সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ

নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ