নির্বাচন সামনে রেখে বিকেলে ইশতেহার প্রকাশ ইসলামী আন্দোলনের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচন সামনে রেখে বিকেলে ইশতেহার প্রকাশ ইসলামী আন্দোলনের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
নির্বাচন সামনে রেখে বিকেলে ইশতেহার প্রকাশ ইসলামী আন্দোলনের ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বিকেলে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকেল ৩টায় রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহারটি প্রকাশ করা হবে।

দলীয় সূত্র জানায়, গত শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে ইশতেহার ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে নিশ্চিত করে দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেন, ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি পুরোনো বন্দোবস্ত বাতিল করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবির প্রতি সম্মান জানিয়ে নয়া বন্দোবস্ত হিসেবে শরিয়াহ প্রাধান্য পাবে। তিনি জানান, ইশতেহারের প্রতিপাদ্য হিসেবে ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ শিরোনাম গ্রহণ করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, জনপ্রত্যাশার অংশ হিসেবে শরিয়াহর প্রাধান্য, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, তরুণদের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা ও অধিকার নিশ্চিত করার বিষয়গুলো ইশতেহারে গুরুত্ব পাবে।

এ ছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে শৃঙ্খলা ফেরানো, বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতা ও সম্মানভিত্তিক বৈদেশিক নীতির ওপরও জোর দেওয়া হবে বলে জানান তিনি।

ইশতেহারটি উপস্থাপন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এ সময় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাকসু নির্বাচন স্থগিত ইস্যুতে মধ্যরাতে শাবিপ্রবিতে বিক্ষোভ

শাকসু নির্বাচন স্থগিত ইস্যুতে মধ্যরাতে শাবিপ্রবিতে বিক্ষোভ