‘বুড়িগঙ্গার পানি খান’ মন্তব্যে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘বুড়িগঙ্গার পানি খান’ মন্তব্যে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
‘বুড়িগঙ্গার পানি খান’ মন্তব্যে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ছবির ক্যাপশন:
ad728

ঢাকা-৮ আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী মাদকবিরোধী বক্তব্য দিতে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে তিনি দেখেছেন একটি দলের কিছু কর্মী প্রকাশ্যে মাদক সেবন করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “যদি বেশি খেতে ইচ্ছা করে, তাহলে বুড়িগঙ্গার পানি খান; কিন্তু মাদক সেবন করবেন না।”

তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় একজন মাদকসম্রাট সক্রিয় রয়েছে। কর্মীদের হাতে অস্ত্র বা মাদক তুলে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক সেবনের ফলে কর্মীরাই পরে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তাই কর্মীদের মাদক থেকে দূরে রাখার দায়িত্ব রাজনৈতিক দলের নেতাকর্মীদেরই নিতে হবে।

নির্বাচনী প্রচারে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারেন। অথচ তার দাবি অনুযায়ী, একজন মাদকসম্রাট শত শত বিলবোর্ড লাগিয়েছে। এসব বিলবোর্ডের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নারীদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি ১২ ফেব্রুয়ারি ভোটের দিনে নির্বাচন ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের যেকোনো চেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চান—যেখানে কেন্দ্র দখলের রাজনীতি থাকবে না এবং জনগণের ভোটাধিকার সুরক্ষিত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী