গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বানে রংপুরে এনসিপির নির্বাচনী পদযাত্রা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বানে রংপুরে এনসিপির নির্বাচনী পদযাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বানে রংপুরে এনসিপির নির্বাচনী পদযাত্রা ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে প্রচারণা জোরদার করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় দলের ‘নির্বাচনী পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রংপুর সফরে যাচ্ছেন এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে রংপুরে এনসিপির নির্বাচনী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে। দলীয় সূত্র জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে দলটি তাদের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ সাধারণ ভোটারদের মধ্যে পরিচিত করার পাশাপাশি আসন্ন গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবে।

কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের পক্ষে আয়োজিত একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। একই দিনে সন্ধ্যায় পীরগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায়ও তারা বক্তব্য রাখবেন।

এই দুটি কর্মসূচিতেই জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

এনসিপির রংপুর মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন বলেন, নির্বাচনী পদযাত্রার প্রধান লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে ‘শাপলা কলি’ প্রতীককে পরিচিত করে তোলা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত সৃষ্টি করা।

দলীয় সূত্র আরও জানায়, রংপুরে কর্মসূচি শেষে এনসিপির শীর্ষ নেতারা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে জনসভা ও পথসভায় অংশ নেবেন। এর মধ্যে কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়ে জনসভা করার পরিকল্পনা রয়েছে। এছাড়া পরবর্তীতে নাটোরে জনসভা এবং রাজশাহীতে পথসভা করার কর্মসূচিও নির্ধারিত রয়েছে।

নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এনসিপির ধারাবাহিক এই কর্মসূচিগুলো উত্তরাঞ্চলের রাজনৈতিক মাঠে নতুন আলোচনার জন্ম দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চুরি ধরা পড়ায় গৃহবধূকে হত্যা, পরে অভিযুক্তও গণপিটুনিতে নিহত

চুরি ধরা পড়ায় গৃহবধূকে হত্যা, পরে অভিযুক্তও গণপিটুনিতে নিহত