বিশ্বকাপের বিকল্প হিসেবে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপের বিকল্প হিসেবে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
বিশ্বকাপের বিকল্প হিসেবে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ছবির ক্যাপশন:
ad728

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। এমন পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটারদের মাঠের মধ্যে রাখা এবং সম্ভাব্য আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে বিশেষ ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহবুব-উল-আলম বলেন, “ক্রিকেটারদের খেলার মধ্যে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর্থিক দিকটি অবশ্যই বিবেচনায় রয়েছে, তবে সবার আগে নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পেয়েছে। উপদেষ্টা মহোদয় ইতোমধ্যে বিসিবির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিশ্বকাপ চলাকালীন সময়ে দেশেই একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে।”

তিনি আরও জানান, সরকার সরাসরি এই টুর্নামেন্ট পরিচালনা করবে না। বিসিবির মাধ্যমেই পুরো আয়োজন সম্পন্ন হবে। টুর্নামেন্টের বিস্তারিত সূচি, ফরম্যাট ও অংশগ্রহণকারী দল সম্পর্কে বিসিবি সভাপতির পক্ষ থেকে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এই ঘরোয়া টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, এখানে কেবল বিশ্বকাপের জন্য নির্বাচিত ১৫ থেকে ২০ জন ক্রিকেটারই নন, বরং দেশের অন্যান্য শীর্ষস্থানীয় ও উদীয়মান ক্রিকেটারদেরও খেলার সুযোগ দেওয়া হবে। এর ফলে জাতীয় দলের বাইরেও প্রতিভাবান ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের প্রমাণের সুযোগ পাবেন।

তিনি বলেন, “জাতীয় দলে তো সীমিত সংখ্যক খেলোয়াড়ই সুযোগ পায়। একটি টুর্নামেন্ট আয়োজন করলে জাতীয় দলের বাইরের যেসব প্রমিনেন্ট ক্রিকেটার আছেন, তাদেরও অন্তর্ভুক্ত করা যাবে। এতে সবাই প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে থাকতে পারবে।”

উল্লেখ্য, ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব নিরাপত্তাজনিত কারণে বিসিবি আইসিসির কাছে উত্থাপন করলেও তাতে সাড়া দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। ফলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে পারছে না।

টি-টোয়েন্টির সর্বোচ্চ আসরে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে হতাশ বিসিবি ও দেশের ক্রিকেটপ্রেমীরা। এমন অবস্থায় দেশের ক্রিকেটে প্রাণ ধরে রাখতে বিকল্প এই টুর্নামেন্টকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় মেধায় প্রথম হওয়ায় শান্তকে ক্রেস্ট দিলেন তারেক রহমান

জাতীয় মেধায় প্রথম হওয়ায় শান্তকে ক্রেস্ট দিলেন তারেক রহমান