বিএনপি নেতাকে টাকার মালা, পথসভায় আলোচনার সৃষ্টি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপি নেতাকে টাকার মালা, পথসভায় আলোচনার সৃষ্টি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
বিএনপি নেতাকে টাকার মালা, পথসভায় আলোচনার সৃষ্টি ছবির ক্যাপশন:
ad728

বিএনপি মনোনীত কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের গলায় টাকার মালা পরিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রী। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, ওই নারী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের একজন নেত্রী। নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি সালাহউদ্দিন আহমদের গলায় টাকার মালা পরিয়ে দেন। বিষয়টি মুহূর্তের মধ্যেই উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

পরে সালাহউদ্দিন আহমদ ওই টাকার মালাটি খুলে আরেকজন নারীর গলায় পরিয়ে দেন। এতে তিনি আর্থিক উপহার নিজের কাছে না রেখে তাৎক্ষণিকভাবে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেন বলে উপস্থিতরা মন্তব্য করেন।

পথসভায় বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিএনপি এবং দেশের মানুষ বিশ্বাস করে এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে।

তিনি আরও বলেন, “এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হবে। দীর্ঘদিনের অপশাসন থেকে জাতি মুক্তি পাবে এবং দেশে সুশাসন ফিরে আসবে। ইনশাআল্লাহ, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মমুখী হাতে পরিণত করা হবে।”

পথসভায় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চকরিয়ায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্য করা যায়।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে তরুণ ভয় পেত না সত্য বলতে—হাদির বিদায়, শোকের ভারে স্তব্ধ এ

যে তরুণ ভয় পেত না সত্য বলতে—হাদির বিদায়, শোকের ভারে স্তব্ধ এ