লাইনে ঘণ্টার পর ঘণ্টা, তবু মিলছে না গ্যাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লাইনে ঘণ্টার পর ঘণ্টা, তবু মিলছে না গ্যাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
লাইনে ঘণ্টার পর ঘণ্টা, তবু মিলছে না গ্যাস ছবির ক্যাপশন:
ad728

বরিশালে এলপিজি গ্যাস সংকটের কারণে সিএনজি চালিত থ্রি-হুইলার চলাচল ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় বহু চালক গাড়ি চালাতে পারছেন না, ফলে তাদের দৈনন্দিন আয় বন্ধ হয়ে গেছে। এতে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন এসব শ্রমজীবী মানুষ।

নগরের নথুল্লাবাদ এলাকার বাসিন্দা ও থ্রি-হুইলার চালক আবু জাফর জানান, তিনি ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী। কয়েক দিন ধরে গ্যাস না পাওয়ায় তার গাড়ি কার্যত বন্ধ রয়েছে। তিনি বলেন, সঞ্চয় ভেঙে সংসার চালাতে হচ্ছে, এভাবে আর বেশি দিন চলা সম্ভব নয়।

সরেজমিনে নগরের সিএনজি রোড এলাকার কেডি এলপিজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন বহু চালক। তাদের অভিযোগ, গত তিন থেকে চার দিন ধরে প্রয়োজনের তুলনায় গ্যাস সরবরাহ খুবই কম। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় মাত্র অল্প পরিমাণ গ্যাস মিলছে। কেউ কেউ জানিয়েছেন, প্রায় ৪০০ টাকা খরচ করেও গাড়ি চালানোর মতো গ্যাস পাননি।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, আমদানি কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তারা জানান, গ্যাস অনিয়মিতভাবে আসছে এবং দীর্ঘ বিরতির পর পর অল্প পরিমাণে সরবরাহ মিলছে।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করলে প্রশাসন তা কঠোরভাবে দেখবে। পরিস্থিতি যাচাইয়ের জন্য একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হবে। অনৈতিক কার্যকলাপ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে থ্রি-হুইলার চালকদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাষ্ট্রের দায়িত্বহীনতার প্রতিফলন: গণমাধ্যমে হামলায় সম্পাদক প

রাষ্ট্রের দায়িত্বহীনতার প্রতিফলন: গণমাধ্যমে হামলায় সম্পাদক প