২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে : শিক্ষামন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে : শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন:

২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ২০২৮ সাল থেকে দেশে নতুন শিক্ষা কারিকুলাম কার্যকর করা হবে।

বুধবার (২৪ জুন) ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নকলের ধরন পরিবর্তন হলেও পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ডিজিটাল মাধ্যমে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।

সভায় তিনি অভিযোগ করেন, গত এক দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।

এছাড়া ২০২২ সালের পর যেসব অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তা অবসর ভাতা পাননি, তাদের জন্য আগামী জুলাইয়ের মাঝামাঝি থেকে ভাতা প্রদান শুরু হবে বলেও জানান তিনি।

শিক্ষা খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং আধুনিকায়ন নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬ দিনের ছুটি শেষে রবিবার খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

১৬ দিনের ছুটি শেষে রবিবার খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান