সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় শীর্ষে শাহরুখ খান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় শীর্ষে শাহরুখ খান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকায় শীর্ষে শাহরুখ খান ছবির ক্যাপশন:

বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও নিজের জনপ্রিয়তার নতুন প্রমাণ দিলেন। শুধু সিনেমার পর্দায় নয়, ব্র্যান্ড মূল্যেও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি হিসেবে শীর্ষস্থান দখল করেছেন তিনি।

ক্রল ইন্ডিয়ার ‘Celebrity Brand Valuation 2025’ প্রতিবেদনে শাহরুখ খানের বর্তমান ব্র্যান্ড মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৭.৯ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালের তালিকায় তিনি তৃতীয় স্থানে থাকলেও এক বছরের ব্যবধানে দুই ধাপ এগিয়ে এবার উঠে এসেছেন শীর্ষে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ অভিনয়জীবন, বিশ্বজুড়ে জনপ্রিয়তা, একাধিক সফল সিনেমা, বিজ্ঞাপনী চুক্তি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে শক্তিশালী উপস্থিতির কারণে শাহরুখের ব্র্যান্ড মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গতবারের শীর্ষে থাকা ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবার নেমে গেছেন তৃতীয় স্থানে। তার বর্তমান ব্র্যান্ড মূল্য ১৫৮.৪ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং, যার ব্র্যান্ড মূল্য ১৬২.৯ মিলিয়ন ডলার

দুই বছরে বড় উত্থান

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য ছিল ১২০.৭ মিলিয়ন ডলার, যা ২০২৫ সালে বেড়ে ১৭৭.৯ মিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে, ২০২৩ সালে বিরাট কোহলির ব্র্যান্ড মূল্য ছিল ২২৭.৯ মিলিয়ন ডলার, যা বর্তমানে কমে ১৫৮.৪ মিলিয়ন ডলারে নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জাটকা রক্ষার প্রথম দিনে চাঁদপুরে ২ জেলে আটক

জাটকা রক্ষার প্রথম দিনে চাঁদপুরে ২ জেলে আটক