জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে নাচোলে জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে নাচোলে জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে নাচোলে জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা ছবির ক্যাপশন:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই অভ্যুত্থানের 
২য় বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫আগস্ট) বিকেল ৫টার দিকে ডাকবাংলো চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়ে, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে ও পৌর আমীর মনিরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইয়াহিয়া খালেদ সহকারী সেক্রেটারি চাঁপাইনবাবগঞ্জ জেলা, নাচোল উপজেলা পরিষদের জামায়াতের সাবেক চেয়ারম্যান সেরাজুল ইসলাম, নাচোল উপজেলা নায়েবে আমির মাওলানা রইসুদ্দিন, পৌর নায়েবে আমির রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মোবারক হোসেন, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, নেজামপুর ইউপি আমিনুল হক, নাচোল সদর ইউনিয়ন আমীর মেসবাহু গণী মাসুদ, ইসমাইল, নেজামপুর ইউনিয়ন আমীর ওবাইদুর রহমান, ফতেপুর নায়েবে আমির মনিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে আর্কটিক ব্লাস্টের আঘাত, তাপমাত্রা নামছে মাইনাস

যুক্তরাষ্ট্রে আর্কটিক ব্লাস্টের আঘাত, তাপমাত্রা নামছে মাইনাস